মিরপুরের পাইকপাড়ার দানবীর আলহাজ্জ ছালেম উদ্দিন সাহেব অত্র এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়ার কথা চিন্তা করে তার বাবা মরহুম বশির উদ্দিন সাহেবের নামে ১৯৬৮ সনে "বশির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়টি” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই অত্র এলাকার গরিব অসহায় ছেলে মেয়েরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে আসছে। নব্বই দশকে এস.এস.সি পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রেকর্ড ফলাফল অর্জন করে। যার ফলে প্রতিষ্ঠানটিতে ১৯৯৫ সনে একাদশ ও দ্বাদশ শ্রেণি খুলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়। তাই প্রতিষ্ঠানটির বর্তমান নাম "বশির উদ্দিন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। বর্তমানেও প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে।
