বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ ঢাকা মহানগরীর মিরপুরের প্রাণকেন্দ্র আহম্মদনগর পাইকপাড়ায় এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ১৯৬৮ সালে মাধ্যমিক শাখা ও ১৯৯৫ সালে কলেজ শাখায় রূপান্তরিত হয়। দীর্ঘদিন যাবৎ এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে এলাকার মানুষের শিক্ষা সেবা প্রদান করে আসছে। আমি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার মান অবকাঠামোগত পরিবেশ ও প্রতিষ্ঠানের কার্যক্রমে আরো গতিশীলতা আনায়নে সর্বাত্মক সচেষ্ট থেকেছি। গতানুগতিক একঘেয়েমি শিক্ষার পরিবেশ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে এবং শিক্ষার্থীদের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশকে গুরুত্ব দিয়ে বিদ্যমান বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে বিভিন্নক্লাব ও অলিম্পিয়ার্ড চালু করেছি। অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে প্রত্যেক শ্রেণির হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু, বিদ্যালয়ের প্রতিদিনের হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরণ, সি.সি ক্যামেরা দ্বারা সকল শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা এসএমএসের মাধ্যমে অভিভাবকদের অবহিতকরন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, অভিভাবক ওয়েটিং রুম, শিক্ষার্থীদের উপযোগী মানসম্পন্ন ক্যান্টিন, বিশুদ্ধ পানি সরবরাহ, সুপরিসর লাইব্রেরি এবং উন্নত সফটওয়ার ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সকল কার্যক্রম অভিভাবকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম চালু করেছি। বর্তমান অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতির দিকনির্দেশনা এবং প্রতিষ্ঠাতা পরিবারসহ সকল অংশীজনের সহযোগিতায় বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরে আমি দৃঢ় প্রতিজ্ঞ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং উন্নত বাংলাদেশ তথা বিশ্ব বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার সকল প্রয়াস আমাদের অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।আল্লাহ আমাদের সহায় হোন।
মোঃ আব্দুল মফিজ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ
